বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline :
​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ আমিরাত এবং যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হওয়ার সাথে সাথে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে দুবাই তার প্রধান চেম্বারে ৫৬২টি নতুন ব্রিটিশ কোম্পানিকে আকৃষ্ট করেছে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি শাহজালালের দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে আরএফএল কোম্পানির শ্রমিকে বেধড়ক দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহত করে হাসপাতালে! মারধর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের! স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে সাহিত্য বিষয়ক সম্পাদক  দৈনিক বাংলার সংবাদ,  ভণ্ডের মুখোশ আসাদুজ্জামান খান মুকুল

খুলনায় যু”বক হ”ত্যা- মা”মলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আ”সামি নাজমুল গ্রে”ফতার. (মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।)

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

খুলনায় যু”বক হ”ত্যা- মা”মলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আ”সামি নাজমুল গ্রে”ফতার.
(মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।)
খুলনার পাইকগাছায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মামলা দায়ের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে
গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ৯ জুন বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালায়। অভিযানে পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল হুদা ৩৭ কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা এবং মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা হাসান ওরফে কিং ৩৫ নামে এক যুবককে দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


More News Of This Category