মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক ও কুইজ (বাংলা) প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি দল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির জারিন আফরোজ সিফা, জারিফা মাকনুন আমিন, আইমান কানিতা, মোছা. তাফলিমা স্নেহা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা মোস্তারি রোজা। এদিকে, প্রাথমিক শিক্ষা পদক কুইজ (বাংলা) প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বিদ্যালয়টির সাফল্যের ধারাবাহিকতায় গত বছর কুইজ (ইংরেজি) প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত খানম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। এছাড়া দেশের গান প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা মোস্তারি রোজা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছিল। সাম্প্রতিক এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান শিক্ষক লতিফা হকের দক্ষ নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলেই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করছে।
এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম নেসা, গোলাম হামিদ, নেয়ামতুল্লাহ, তামজিমা ইলোরা ও সানজিদা খাতুনের সার্বিক সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় পর্যায়েও তারা সেরার মুকুট অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


More News Of This Category