রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ মোঃ দুলাল সরকার গজারিয়ায়

Update : বুধবার, ১০ জুন, ২০২৬

গতকালকের ঘূর্ণিঝড়ে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছপালা উপড়ে গিয়ে বৈদ্যুতিক তার ও খুঁটির ওপর পড়ে। এতে প্রায় ১০ থেকে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে এমপি রতন ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বিএনপির গজারিয়া উপজেলার সকল নেতা-কর্মীকেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।এ সময় গজারিয়া জোনাল অফিসের ডি জি এম আশরাফুল আলম উপস্থিত ছিলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটি ও তার মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে এবং এলাকাবাসীকে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষয়ক্ষতি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন।


More News Of This Category