বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিশ্বকাপ ফুটবলে

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

ফুটবল নিয়ে মাতামাতি
চলছে এখন বেশ,
কোন দল হবে চ্যাম্পিয়ন
হিসেবের নেই শেষ।
প্রতিদিন জয় পরাজয়
প্রিয় দলের বিদায়,
কারো কাছে ফলাফল
মেনে নেয়া দায়।
প্রিয় দল প্রিয় খেলোয়ার
থাকে সবার আগে,
উলটা পালটা কথা শুনে
মনে হিংসা জাগে।
ফেসবুক আর ইউটিব
ফুলবল নিয়ে গরম,
হারজিতের বির্তকটা
জমে উঠেছে চরম।
খেলবে যারা ভালো খেলা
তারাই এগিয়ে যাবে,
শেষের হাসি হাসবে তারা
জয়ের স্বাদটা পাবে।
এটা নিয়ে কিসের ঝগড়া
কিসের মারামারি,
দেশ প্রেমটা বাড়াও মনে
বিদেশ প্রীতি ছাড়ি।
বিশ্বকাপে বাংলাদেশ
স্বপ্ন আগামীর তরে,
খেলা দেখার আনন্দটা
আসবে তবে ঘরে।
ক্রিকেট নিয়ে গর্ব যেমন
ফুটবল নিয়েও হবে তাই,
ফুটবল বিশ্বকাপ জুড়ে
বাংলাদেশকে চাই-ই চাই।


More News Of This Category