মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline :
বিচারপতি এ.কে.এম.আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,, মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন: চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার। রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাইকারদের নতুন আকর্ষণ সিন্দুকছড়ি-মহালছড়ি- সড়ক” মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

” :-
বাইকে ভ্রমণ করতে যারা ভালোবাসেন এবং ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় নতুন  সড়ক পথ হলো জালিয়াপাড়া- সিন্দুকছড়ি-মহালছড়ি- মাইসছড়ি হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর ভ্রমণ। যা বাংলাদেশের পাহাড়ি এলাকার দর্শনীয় সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি নতুন রাস্তা। বিশেষ করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইকে ভ্রমণে রোমাঞ্চ করতে ভালবাসেন তাদের জন্য  নিঃসন্দেহেপছন্দের একটি সড়ক পথ সিন্দুক ছড়ি। তবে  খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ পাহাড়ি আঁকাবাঁকা পথে কর্ণারিং করতে একটু এদিক ওদিক হলেই একেবারে পাহাড়ের নীচে গিয়ে পড়বেন। এই রাস্তায় একবার ভ্রমণ করলে বারবার ভ্রমণ করতে আগ্রহী জাগবে মনে। এই রাস্তাটি মূলত খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়া পাড়া হয়ে মহালছড়িতে এসে শেষ হলেও সকলের কাছে সিন্দুকছড়ি সড়ক নামেই পরিচিত।
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবেশপথেই রয়েছে বিশাল চা বাগান। জালিয়া পাড়া বাজার পার হওয়ার পর পাহাড়ের আঁকা বাঁকা পথের সৌন্দর্য উপভোগ করবেন। প্রকৃতিক পরিবেশ, দক্ষিণা মৃদু বাতাস আর পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা পথের প্রতিটা বাঁকে রোমাঞ্চকর অনুভূতি জাগ্রত হবে মনে। সড়কের পাশেই প্রায় ১৫০০ ফুট উঁচুতে ড্রগন ফল ও আমসহ বিভিন্ন ফল ফলাদির বাগান, যা দেখার মতো।

সিন্দুকছড়ি সড়কে কিভাবে যাবেন ?

ঢাকা থেকে সায়েদাবাদ, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর,  ফকিরাপুল, মতিঝিল, ফার্মগেট, কলাবাগান, শ্যামলী, কল্যাণপুর বা গাবতলী বাসষ্ট্যান্ড থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন, শ্যামলী পরিবহন অথবা হানিফ পরিবহন এসি/ননএসি বাস পাবেন । বাস করে রামগড় জালিয়া পাড়া মোড়ে নেমে যাবেন। সেখান থেকে  বাইক/সিএনজি/পর্যটকগাড়ী ভাড়া করে যেতে পারবেন সিন্দুকছড়ি সড়ক ভ্রমণে।

সতর্কতা :-

সিন্দুকছড়ি সড়কে  ভ্রমণে যাঁরা বাইকে ভ্রমণ করবেন ভূলেও সিঙ্গেল গাড়ি নিয়ে ভ্রমণ করবেন না। একেতো পাহাড়ি আঁকা বাঁকা পথে। রয়েছে বন্য হাতির। তারপরও রয়েছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের উপদ্রব। সুতরাং বাইকে গেলে  কমপক্ষে তিন/ চারটি অথবা গাড়ি করে  গ্রুপ হয়ে  ভ্রমণ করাই ভালো।


More News Of This Category