রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

চিলমারীতে “ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির” ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামের, শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ৯ই জুন দুপুর ১২টার সময়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেছেন বলে জানাযায়। নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, গত রোববার বিকেল ৫টার দিকে ৪জন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা মনি। গোসলের একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের জন্য চিৎকার করেন। এবং স্থানীয় কয়েকজন নদীতে নেমে অনেক খোঁজা-খুঁজি করলেও ব্যর্থ হয়ে পড়েন।
খবর পেয়ে “চিলমারী ফায়ার সার্ভিসের” টিম আসেন। এবং রংপুর বিভাগের ডুবুরি দল এসে অভিযান শুরু করেন, দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালানো পরে মরদেহ না পেয়ে তারা ফিরে যান।
অবশেষে নিখোঁজের প্রায় ৪৪ঘণ্টা পর, মঙ্গলবার ৯ই জুন দুপুর ১২টার দিকে “কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সামনের নদের তীরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি রাইশা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন তারা। রাইশার মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ ঘাট গুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঐ এলাকার স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।


More News Of This Category