রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাইদুর রহমান (রয়েল)-কে সংবর্ধনা ও শুভেচ্ছা মিছিল মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান (রয়েল)-কে সংবর্ধনা ও শুভেচ্ছা মিছিলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সাঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ শুভেচ্ছা মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাইদুর রহমান (রয়েল) দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবেই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, সাইদুর রহমান (রয়েল)-এর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সাঘাটা ও গাইবান্ধাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সাইদুর রহমান (রয়েল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইদুর রহমান (রয়েল)।

তিনি বলেন, “দলের আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী যুবদল গঠনে ভূমিকা রাখতে চাই।”

শুভেচ্ছা মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category