রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

আদিতমারীতে তুচ্ছ ঘটনার জেরে তরুনকে হত্যার অভিযোগ❞ মোঃ আহমুদুল হাসান দৈনিক বাংলার সংবাদ, বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট।

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

❝
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন(১৬) নামে এক তরুনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার(৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি ছোট বিষয় নিয়ে বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড়ধাপ্পে দেয়। বিষয়টি রাব্বি তার পরিবারকে জানালে তার বাবা ও বড় ভাই রকি ক্ষিপ্ত হয়ে লাদেনের উপর আক্রমনের চেষ্টা চালায়। যা স্থানীয়রা তাৎক্ষনিক আপোষ করে দেন। কিন্তু আপোষ হলেও ক্ষিপ্ততা কমেনি।

এর জের ধরে রাত ৮টার দিকে লিয়াকত আলী লাদেন পাশের সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে ছিলেন। এ সুযোগে রাব্বির বড় ভাই রকি পিছন দিক দিয়ে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা অভিযুক্ত রকিদের বাড়িতে হামলা ও ভাংচুর করে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে মামলা করেছে।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category