রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

বান্দরবান বালাঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বান্দরবানের বালাঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

৮ জুন সোমবার বিকেলে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৭ হাজার ৫শত টাকার চেক এবং ৩০কেজি করে চাউল প্রদান করেন।

এসময় বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি’র পক্ষ থেকে একইভাবে প্রতি পরিবারকে ৭ হাজার ৫ শত টাকার চেক এবং ৩০ কেজি করে চাউল প্রদান করেন। একই সময়ে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার তথ্য জানতে চান এবং তাদের সান্তনা প্রদান করেন।

অগ্নিকান্ডে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার,ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা , প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ গত (৫জুন) শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৯টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category