রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

*তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়িতে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল ১২ জুন* *( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

Update : সোমবার, ৮ জুন, ২০২৬

তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়ি কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার বাদ আছর আব্দুস সালাম শেখের বাড়ি প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াগাতী, নড়াইলের সুসুমিষ্টভাষী, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী আলহাজ্ব মাও: মুফতি আব্দুর রহমান, যিনি “মুলখানার হুজুর” নামে পরিচিত।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন খুলনার রাজাপুর খেয়াঘাট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: আব্দুল হালিম সাহেব।

বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখবেন তেরখাদার কাটেঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মুফতি রকিবুল ইসলাম সাহেব এবং হযরত মাও: মুফতি জাকারিয়া সাহেব। তাছাড়া তেরখাদা পশ্চিমপাড়া ফাতেমাতোজ জোহরা (রা:) কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাও: অলিউর রহমান অলিউল্লাহও আলোচনা করবেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন তেরখাদা পশ্চিমপাড়ার রুস্তম আলী শেখ। মাহফিল পরিচালনা করবেন শেখ জাবের হোসেন। সার্বিক পরিচালনায় থাকবেন শেখ নাসির আহম্মেদ, মো: মিজান শেখ, মো: আলী শেখ, ইঞ্জিনিয়ার আশিক শেখ ও ইঞ্জিনিয়ার রনি।

আয়োজকরা জানান, এছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম মাহফিলে তাশরিফ আনবেন। মাহফিলকে সফল করতে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি দাওয়াত জানিয়েছেন তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়ির বাসিন্দারা।

উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোয়া-মোনাজাতে অংশ নিয়ে নেকী হাসিল করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category