রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ঢাকা, ০৮ জুন ২০২৬: রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক শাখার সামনে গ্রাহকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থরক্ষা এবং এস আলম গ্রুপ বয়কটসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
গ্রাহক ফোরামের সভাপতি বাকিবিল্লাহ হাবীবের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ আলী, মোঃ হাসান খান, আলতাফ হোসেন, সুমন সিদ্দিক, আলি আকবর, ড. সিরাজুল, আব্দুল্লাহ আল নোমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ ইউনুস, মোঃ আলী আকবর, মোঃ আলম এবং মোঃ মাঈন উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category