মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সততার দৃষ্টান্ত স্থাপন করে দুবাই পুলিশের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রবাসী। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে সততা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দুবাই পুলিশের সম্মাননা অর্জন করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামাল সওদাগর বাড়ির সন্তান মুহাম্মদ রুকন উদ্দিন (৪৭)।
আলহাজ নোয়া মিয়া সওদাগরের পুত্র রুকন উদ্দিন প্রায় দুই যুগ আগে জীবিকার সন্ধানে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রয়েছেন। দীর্ঘ প্রবাসজীবনে কর্তব্যনিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে চলাই তার জীবনের অন্যতম আদর্শ।
ঘটনাটি গত ১০ মে বিকেল সাড়ে ৫টার দিকে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুবাইয়ের নায়েফ এলাকার একটি সড়কে পড়ে থাকা ১৯ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) খুঁজে পান তিনি। বিপুল পরিমাণ অর্থ কুড়িয়ে পেলেও তা নিজের কাছে রাখার চিন্তা পর্যন্ত করেননি। এমনকি টাকা গুনেও না দেখে সরাসরি নায়েফ পুলিশ স্টেশনে গিয়ে জমা দেন।
পুলিশ স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা তার উপস্থিতিতেই অর্থ গণনা করে আনুষ্ঠানিকভাবে রেকর্ডভুক্ত করেন এবং তার অসাধারণ সততার জন্য আন্তরিক প্রশংসা জানান।
এ বিষয়ে রুকন উদ্দিন বলেন, “টাকাগুলো কুড়িয়ে পাওয়ার পর এক মুহূর্তের জন্যও নিজের কাছে রাখার চিন্তা আসেনি। আমি পরিবারের কাউকেও তখন কিছু জানাইনি। পুলিশের হাতে টাকা বুঝিয়ে দিয়ে বাসায় ফেরার পর বিষয়টি জানিয়েছি। আমার শুধু মনে হয়েছে, যার টাকা হারিয়েছে সে যদি তার টাকা ফিরে পায়, তাহলে উপকৃত হবে।”
দুই সন্তানের জনক রুকন উদ্দিনের বড় ছেলে ষষ্ঠ এবং ছোট ছেলে নবম শ্রেণিতে অধ্যয়ন করছে। তিনি চান, তার সন্তানরাও সততা ও নৈতিকতার আদর্শে গড়ে উঠুক এবং সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক।
তার এই মহৎ ও দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ প্রদান করে। প্রবাসের মাটিতে একজন বাংলাদেশির এমন দৃষ্টান্ত শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশির ভাবমূর্তিকেও আরও উজ্জ্বল করেছে।
সততা, মানবিকতা ও নৈতিকতার এই অনন্য উদাহরণের জন্য মুহাম্মদ রুকন উদ্দিনকে আন্তরিক অভিনন্দন। তাঁর মতো মানুষরাই প্রমাণ করেন—সততাই মানুষের সবচেয়ে বড় পরিচয়..


More News Of This Category