মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

দেশবিরোধী মার্কিন বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে সম্মিলিত গণপ্রতিবাদ অনুষ্ঠিত – মোঃ কুতুব উদ্দিন ঢাকা

Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আজ ৭জুন, ২০২৬, রবিবার, বিকাল ৪ টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ‘সম্মিলিত গণপ্রতিবাদ’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, নারী, ছাত্র, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন এক্টিভিস্ট ও ব্যক্তিবর্গ এই প্রতিবাদে সমবেত হয়েছেন। গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যভুক্ত সংগঠনসমূহ, গণতান্ত্রিক ছাত্র জোট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ,নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী নারী ফোরাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ, মওলানা ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার, শ্রেণী সংগ্রামের পথে, শহীদ রুমী স্মৃতি পাঠাগার, শহীদ বুদ্ধিজীবি স্মৃতি পাঠাগার, দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ, প্রাকৃত সমাজ, গাছ রক্ষা আন্দোলন, গান ও নাটকের দল সহজিয়া,সমগীত, প্রাচ্যনাট, বটতলা, কোরাস, নেটওয়ার্ক ফর পিপলস একশন (এনপিএ), ডাইভার্স ফেমিনিস্ট, দরদ, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। এছাড়াও গণপ্রতিবাদে অংশ নেন ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্যসচিব অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্য ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুশতাক আহমেদ, শ্রমিক নেতা মানস নন্দী, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, শ্রমিক নেতা শামীম ইমাম, শিল্পী ওয়ারদা আশরাফ, চিন্তক ও শিল্পী অরূপ রাহী, শিল্পী হুমায়ুন আজম রেওয়াজ, কবি হাসান ফকরি, চলচিত্র নির্মাতা আকরাম খান, শিল্পী রাজু আহমেদ, শিক্ষক ও গবেষক মাহা মির্জা, রাজনৈতিক নেতা রজত হুদা। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে গবেষক মাহতাব উদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, নারী সংগঠনসমূহের পক্ষে নারী নেত্রী সীমা দত্ত, গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ছাত্রনেতা দিলীপ রায়,গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডা. হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এর পক্ষ থেকে অধ্যাপক রুশাদ ফরিদী, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর পক্ষে অধ্যাপক ডা. শাকিল আখতার, আইনজীবি মানজুর আল মতিন, লেখক ও গবেষক পাভেল পার্থ, এনপিএ এর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য বাকী বিল্লাহ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক জামশেদ আনোয়ার তপন। সমাবেশে বক্তারা অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহবান জানান।ঢাবি৷ শিক্ষক মোশাহিদা সুলতানা প্রধানমন্ত্রী, স্পীকার ও সংসদ সদস্যদের উদ্দেশে খোলাচিঠি পাঠ করেন। এছাড়াও গানের দল কোরাস ও সমগীত সাম্রাজ্যবাদ বিরোধী গান পরিবেশন করেন এবং নাট্যদল প্রাচ্যনাটের নাটকের মধ্য দিয়ে গণপ্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও গবেষক মাহতাব উদ্দীন এবং ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ সচিবালয়ে খোলাচিঠি পৌঁছে দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন -‘এই মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ একটি দাসখতের চুক্তি। চুক্তি বাস্তবায়নের ফলে দেশের কৃষি, শিল্প, পোল্ট্রি, ডেইরি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাত অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হবে। ধাক্কা খাবে দেশের রাজস্ব আয়, ভর্তুকি মেটানোর দায় এসে পড়বে জনগণের ঘাড়ে’। ড. ইউনুস, খলিলুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই চুক্তি স্বাক্ষরের সাথে জড়িত তাদের বিচারের দাবী জানান তিনি। পাশাপাশি নির্বাচিত ক্ষমতাসীন সরকারের এই চুক্তির ব্যাপারে নিশ্চুপ থাকার ব্যাপার উল্লেখ করে বলেন এই চুক্তির ফলে দেশের যে আসন্ন বিপর্যয় দেখা দিবে তার দায়ভার তাদের নিতে হবে। মার্কিন, ভারত, রাশিয়া, চীন সহ সকল সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত হয়ে দেশকে স্বনির্ভর ও স্বক্ষম করে তোলার আহবান জানান তিনি। এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সকল ব্যক্তিকে সক্রিয়ভাবে একতাবদ্ধ হওয়ার আওয়াজ দেন। আগামী জুলাই মাসে এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সম্মিলিত অংশগ্রহণে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে মহাসমাবেশের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন তিনি ।


More News Of This Category