রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সাঘাটার কৃতি সন্তান সাইদুর রহমান (রয়েল) স্টাফ রিপোর্টার:

Update : রবিবার, ৭ জুন, ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান (রয়েল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এই মনোনয়নের খবরে সাঘাটা উপজেলা ও গাইবান্ধা জেলাজুড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন। তাঁর এই পদোন্নতিকে সাঘাটা তথা গাইবান্ধার রাজনীতির জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সাইদুর রহমান (রয়েল)। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইদুর রহমান (রয়েল) ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে সাইদুর রহমান (রয়েল) বলেন,

“আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমি দলের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।

বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী যুবদল গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”

তিনি আরও বলেন, “গাইবান্ধা জেলা ও সাঘাটাবাসীর ভালোবাসা এবং সমর্থনই আমার চলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।”

নবনির্বাচিত এই নেতার সফলতা কামনা করেছেন সাঘাটা ও গাইবান্ধার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।


More News Of This Category