রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline :
মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা মুক্তিযোদ্ধা কলোনিতে কাগতিয়া বাহিনীর হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ চৌদ্দগ্রামে চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত। নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২(বাইশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হিরোইন ০১ জন মাদক কারবারী গ্রেফতার” মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খালেদ গ্রেফতার করেছে এসআরবি- এনআইডি সংশোধনের নামে প্রতারণা! সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন* *— নির্বাচন কমিশন (ইসি)* ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে* মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১।

নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার লালমনিরহাটে ছাত্রলীগের মিছিল লালমনিরহাট প্রতিনিধি, মো: সেলিম মিয়া

Update : শনিবার, ৬ জুন, ২০২৬

শুক্রবার জুমার নামাজের পর লালমনিরহাট জেলা শহরে প্রতিবাদী মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির কনভেনার, জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুবেল।

মিছিলটি শহরের ক্যান্টিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথমবারের মতো লালমনিরহাট জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগের ব্যানারে কোনো মিছিল অনুষ্ঠিত হলো।

মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


More News Of This Category