মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

মারা গেলে সর্বস্তরের মানুষ যেন জানাজায় অংশগ্রহণ করে সেভাবেই জীবনযাপন করি- এমপি কামরুজ্জামান রতন মোঃ দুলাল সরকার গজারিয়ায়

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে আর্থিক অনুদান প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে গুয়াগাছিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে একটি করে মোট নয়টি মসজিদের জন্য ৩ লাখ টাকা এবং গুয়াগাছিয়া কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য ৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন তিনি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক আমিন উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মো. সিরাজুল ইসলাম পিন্টু, এম. ইসহাক আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা আব্দুল খালেক মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু, রেজাউল করিম তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ানের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, গুয়াগাছিয়াকে নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা রয়েছে। আগামী দিনে যেন গুয়াগাছিয়াবাসীকে সবাই ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করে, সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে। সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে হবে।

তিনি আরও বলেন, আমি মারা গেলে যেন সর্বস্তরের মানুষ আমার জানাজায় অংশগ্রহণ করে, আমি সেভাবেই জীবনযাপন করার চেষ্টা করি। আপনারাও এমন জীবন গড়ে তুলুন, যাতে সমাজের সব মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারেন।


More News Of This Category