মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

রাজাপুরে প্রেম সংক্রান্ত বিরোধে মায়ের সাথে অভিমান করে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু! আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রেমসংক্রান্ত বিশ্বাস ভঙ্গ ও পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে মোসা. লামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন-২০২৬) ভোররাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার সাঙ্গর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে এবং রাজাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, কুমিল্লার এক ছেলের সাথে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি নিয়ে পরিবারের আপত্তি দেখা দেয়। একপর্যায়ে লামিয়ার মা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ের বিষয়ে তার পরিবারের সদস্যদের প্রস্তাব নিয়ে আসার কথা জানান। তবে পরবর্তীতে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় লামিয়াকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা ও মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথার-কাটাকাটির একপর্যায়ে লামিয়াকে শাসন ও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এরপর অভিমান করে ঘরে থাকা পোকামাকড় দমনের বিষাক্ত ট্যাবলেট সেবন করেন লামিয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মা তাকে কয়েকটি থাপ্পড় দিলে অভিমান করে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “বিষপানে মৃত্যুর ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category