শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline :
লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দিন কাটে স্কুলে, রাত কাটে স্টেশনের প্ল্যাটফর্মে গৃহহীন নাঈমের স্বপ্ন -পড়াশোনা করে একদিন মানুষ হবে। মাদরাসা নিবন্ধন নীতির প্রতিবাদে ১০ দফা দাবিতে ইসলামী সংগঠনগুলোর সমাবেশ। গাইবান্ধা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকে হামলার অভিযোগ, সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিটিভির সাংবাদিক নার্গিস জুঁই এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিটিভির সাংবাদিক নার্গিস জুঁই কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন নার্গিস জুঁই। এ সময় বেলা আনুমানিক ১১টা ১৮মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে লোপাতাড়িভাবে কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এছাড়া মুখমণ্ডল ও নাকে আঘাতের ফলে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত নড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নার্গিস জুঁই আরও অভিযোগ করেন, আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা যায়নি এবং তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
নার্গিস জুঁই এর ধারণা তার ভাসুরদের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে তার বিরুধ চরছিল তার এই জের ধরে এই হামলার ঘটনা ঘটাতে পারে।জুঁই আরো জানায়

বাবার কিনে দেয়া জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ স্বামীর বড় ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলমান রয়েছে। এ বিষয়টা সাংবাদিক সমাজ অবগত আছেন বিগত ০৫/০৭/২০২০ইং ফ্যাসিস্ট সন্ত্রাসীরা আমাদের তালাবদ্ধ করে গান পাউডার ছিটিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করলে সাংবাদিক ভাইরা থানা থেকে পুলিশ এনে আমাদের উদ্ধার করেন,ও অসংখ্য নিউজ হয়,সে সময় আমাদেরকে বাসায় তিন মাস অবরুদ্ধ করে রাখে। উক্ত সম্পদ আমার বাবা কিনে দিয়েছেন স্বামীর ভাইরা ফ্যাসিস্ট সন্ত্রাসী আমার একটি ফ্ল্যাট দখল করেছে বাকি গুলি ও দখল করার জন্য যখন তখন হামলা চালায়।তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি দখল,হামলা,মামলা ও প্রাননাশের হুমকি প্রদানসহ মানসিক ,সামাজিক ও আর্থিক ভাবে হয়রানি করে আসছে।
বিষয়টি সাংবাদিক নেতা,পঞ্চায়েত ও পারিবারিকভাবে সমাধানের একাধিক চেষ্টা করা হলেও তারা কোনো সমঝোতায় আসতে রাজি হয়নি। বরং দিন দিন তাদের আচরণ আরো বেপরোয়া ,হিংস্র ও আক্রমণাত্মক হয়ে উঠছে, গত ২৯/৪/২০২৬ইং একদল সন্ত্রাসী ,,দখলবাজ,দিয়ে আমার ২য় তলার ফ্লাইট দখল করে। মুলতঃ তাঁরা নির্মম,নিষ্ঠুর,হিংস্র,দখল বাজ, মামলাবাজ,পরধনলোভী ,ভূমিদস্যু,ফ্যাসিস্ট সন্ত্রাসী ,দীর্ঘদিন ধরে আমাদের নামে একের পর এক ভূয়া,বানোয়াট,মিথ্যা মামলা করে হয়রানি করে যাচ্ছে ,ও জালজালিয়াতি করে ভূয়া কাগজ পত্র সৃজন করে যাচ্ছে। এমন কি বাসার দারোয়ান ও ভাড়াটিয়াদের দিয়ে আমাদের কে খুনের উদেশ্যে হামলা ও নির্যাতন করছে ,সবসময় অকথ্য ও নোংরা ভাষায় গালিগালাজ করে ,যা নারী নির্যাতনের পর্যায়ে পড়ে,।এমন কি আমাদের আত্মীয় স্বজন কেউ বাসায় আসলে তাদের হত্যার হুমকি দেয় ও তাদের নামে মামলা করে। যে কোন সময় আমরা খুনের স্বীকার হতে পারি,ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ সাংবাদিক সমাজের ও প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করছি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এই যে, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে এই হয়রানি ও নিপীড়ন থেকে রক্ষা করার জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবী জানায়


More News Of This Category