মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে ৫৬ বিজিবির কঠোর নজরদারি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট ০১৭১৭৭৭৬৯৭২ ৪ জুন, ২০২৬

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন। উদ্ভূত পরিস্থিতিতে নীলফামারী ও পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

​গতকাল বুধবার (৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম।

​তিনি জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাতের সুরক্ষায় শক্তিশালী টর্চলাইট, সার্চলাইট ও নাইট ভিশন গ্লাসসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বিজিবি সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিবিড় নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।

​লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম আরও জানান, সম্প্রতি দেশে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হয়েছে। তাই কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার হতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হয়েছে। অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্ক করতে এবং দায়িত্বরত বিজিবি সদস্যদের সহায়তা করার জন্য স্থানীয় এলাকায় মাইকিং করা হচ্ছে।

​ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ৫৬ বিজিবির অধীনে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৯টি বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পে অতিরিক্ত জনবল মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দিন-রাত পাহারা দিচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট এবং নাইট ভিশন গ্লাসের মাধ্যমে সীমান্ত এলাকায় নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

​এ ছাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুশইন ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা করা হয়েছে।

​সবশেষে ৫৬ বিজিবি অধিনায়ক দৃঢ়তার সাথে বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমরা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছি।’


More News Of This Category