রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ’র প্রয়ানে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’শোক।

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ৬৯’র গণঅভ্যুত্থানের অন‍্যতম মহানায়ক, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর তোফায়েল আহমেদ’র প্রয়ানে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’র পক্ষ থেকে সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তারা বিবৃতিতে বলেন,তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।তিনি সারা জীবন বাঙালির মুক্তির জন্য লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কোনো দিন আপস করেননি।

বাংলাদেশ ও বাঙালি জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার’র পক্ষ থেকে মহান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


More News Of This Category