রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলার বালুয়াকান্দি তেতৈতলা গ্রামে ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার।

Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়া, বাংলার সংবাদ।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন তেতৈতলা
গ্রামে সুজন দেওয়ান এর ঘর থেকে তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার। গৃহবধূর মৃত ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে নানা প্রশ্নর গুঞ্জন উঠেছে। সুজন দেওয়ানের স্ত্রী এর মৃত ঘটনায় নেই কোথাও সুনির্দিষ্ট প্রমাণ। থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন নিহত ঝর্ণা আক্তার এর মৃতদেহ উদ্ধারের সময়ে নিজ স্বামী, সুজন দেওয়ানের উপস্থিত পাওয়া যায় নাই। নিহত গৃহবধূ ঝর্ণা আক্তারের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ০২-০৬-২০২৬ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ৯.০০ঘটিকায় গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউপিস্থ তেতৈতলা গ্রামের সুজনের বসত ঘরে তাহার স্ত্রী ঝর্ণা (২৩) ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। বাড়ীর লোকজন দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ঝর্ণার বোন তাসলিমা ও দোলনকে ফোন করলে তাহারা উপস্থিত হয়ে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন।পরবর্তীতে ঢিল মেশিন দিয়ে লোহার দরজা কেটে ঝর্ণাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালদী হামদর্দ বিশ্ববিদ্যালয় ও রাত্রি ১২.৫০ ঘটিকায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করেন।

গত দুই বছর পূর্বে ঝর্ণার সাথে গজারিয়া থানাধীন বালুয়াজান্দি তেতৈতলা গ্রামের সুজন দেওয়ান এর
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।।


More News Of This Category