শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আরমান হোসেন রাজু, বাংলার সংবাদ।

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​গ্রেপ্তার লতিফ উদ্দিন উপজেলার কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

​ভুক্তভোগী স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন ওই স্কুলছাত্রীর বাবা। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে বাড়ি পাহারা দেওয়ার জন্য মেয়েটিকে বাইরে রেখে যান। এ সময় বাড়ির সামনের ক্ষেতে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়।

​শিশুটির পরিবার আরও জানায়, ভয়ে চিৎকার করে লতিফ উদ্দিনের কাছ থেকে দৌড়ে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় শিশুটি। পরে সেখানে ঘটনাটি খুলে বললে, খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (আজ) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।”


More News Of This Category