সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নতুন বই— মাটি ও মানুষের টানে এবিএম সালেহ উদ্দীন-এর ‘দেশাত্ববোধ,মানবপ্রেম ও স্বকীয়তানির্ভর রচনা

Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আলোচনাঃহাকিকুল ইসলাম খোকন

মাটি ও মানুষের টানে(প্রবন্ধ বিচিত্রা) এবিএম সালেহ উদ্দীনের তৃতীয় প্রবন্ধের বই ।
প্রবন্ধ লেখার প্রকৃত কৌশল রক্ষা করে যিনি সাহিত্যকর্মে সচল । আমাদের বাহিতজীবনের নানাবিধ সংকট এবং গতিমন্থরতার মধ্যেও যিনি সর্বদা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য কর্মে নিস্ত রয়েছেন ,তিনি হলেন কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ।
তাঁর রচিত অসংখ্য লেখার ভেতর থেকে বাছাইকৃত প্রবন্ধসমূহ নিয়ে এবার প্রকাশিত হলো ‘মাটি ও মানুষের টানে’।
অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষ‍্যে প্রকাশিত গ্রন্থটির পরতে পরতে লেখকের ভেতররার সংস্কৃতি মনস্কতা,দেশাত্ববোধ,শিল্প-সাহিত‍্যনির্ভর প্রবন্ধমালায় ফুটে উঠেছে । উল্লেখিত গ্রন্থটি মূলত লেখকের শিকড় সন্ধানী মনের একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ ।
শব্দবুননের অখন্ড নিজস্বতায় সমুজ্জ্বল গ্রন্থটিতে পাঠকের মনের খোরাক পাওয়া যাবে । উল্লেখিত বইয়ের প্রতিটি প্রবন্ধের বিষয়াবলী অনুসন্ধানীমূলক ও গবেষণাধর্মী । একথা নির্দ্ধিধায় বলা যায় যে, উক্ত (প্রবন্ধ বিচিত্রা-২) বইটির যথার্থতা ও প্রাসঙ্গিকতা পাঠকের জন্য উপজীব্য হবে এবং তাঁদেরকে উপকৃত করবে ।
ঐতিহ্যের নিরিখে সৃজনশৈলী, মননশীলতা,শিল্পবোধ ,সাহিত্যাদর্শ ,স্বাধীনতা,
দেশপ্রেম, মানবতাবোধ দর্শন,সমাজচিন্তা,রাজনীতি,রাষ্ট্রচিন্তা ও কর্মজীবনে বহুমুখি প্রতিভা এবং অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিসৃত অবদানকারী ব‍্যক্তিদের প্রতি অকুন্ঠ শ্রদ্ধাবোধ এবং তাঁদের অবদান সম্পর্কে জ্ঞাত থাকা সত্বেও সময়ের ঘূর্ণায়নে অনেকেই সঠিক মূল্যায়নে ইচ্ছুক নন । এক্ষেত্রে লেখকের আবেগ,অনুভূতি অত‍্যন্ত স্পষ্ট ও সত‍্যগ্রাহী । এখানে কোন স্পর্শ কাতরতা ও গোঁজামিল নেই । নিজের বুদ্ধি-বিবেচনায় সত‍্যবোধই হচ্ছে তাঁর লেখার প্রধান বৈশিষ্ট‍্য ।
এবিএম সালেহ উদ্দীন রচিত এবারের গ্রন্থে—
‘মহান স্বাধীনতা দিবস ও কিছু বেদনার কথা,ধ্বংস মানুষের কাজ নয়,মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,আরব‍্য সাহিত‍্যের সমৃদ্ধি এবং আরব‍্য রজনী,ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা,দালাল সাংবাদিক এবং সুবিধাবাদীদের অবস্থান,স্মৃতির মণিকোঠায় চিত্তরঞ্জন সাহা,রবীন্দ্রনাথের ধর্মবোধ ও সাহিত‍্য মানস,নজরুল সাহিত‍্যে শ্রমিকের অধিকার,স্বাধীনতা দিবসের পটভূমি এবং আজকের প্রত‍্যাশা,বাংলার লোকসংস্কৃতি ও ভাওইয়া গানের ঐতিহ‍্য,মুক্তিযুদ্ধের পটভূমি ও স্বাধীনতা দিবসের অঙ্গীকার,শহীদ বুদ্ধিজীবী ও এবং আমাদের দায়,বৈশাখের স্মৃতি:ভাড়াক্রান্ত মন, শিশুদের জন‍্য সবচেয়ে বিপজ্জনক স্থান ফিলিস্তিন,
গাজায় গণহত‍্যা এবং পশ্চিমা বিশ্ব এবং ‘মাটি ও মানুষের টানে’—প্রবন্ধসমূহ স্থান পেয়েছে ।

‘প্রবন্ধ বিচিত্রা-২’ গ্রন্থে বাংলাদেশের শিল্প-সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য এবং ব্যক্তিত্বশীল মানুষের জীবনাচার ও বর্ণাঢ্য বিষয়াদি নিয়ে লেখক এবিএম সালেহ উদ্দীন অত‍্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন ।
প্রকাশিত গ্রন্থটির দীপ্তি নি:সন্দেহে আমাদের পশ্চাদপদ জনগোষ্ঠীকে আলোর পথ দেখাতে সহায়ক হবে ।
সমাজের নানারকম বৈপরীত্য নিয়ে বর্তমান সমাজে ইতিহাসে দেশ-মাতৃকা ও সাংস্কৃতিক ঐতিহ্যবোধ বিশ্লেষণের দিকে খুব একটা এগুতে দেখা যায় না । অনেকে জনজীবনের প্রাণশক্তির উন্মেষ ও বুদ্ধিবৃত্তির বিষয় সম্পর্কে ঔদাসিন্য প্রকাশ করেন । আস্তে আস্তে কেন যেন আমরা বড় মানুষদের অবদানের কথা ভুলে যেতে
বসেছি ।
বুদ্ধিবৃত্তির সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে , জাগ্রতচিত্তের মানুষের ভেতরকার অনৈক্য এবং দৃষ্টিভঙ্গির অসামনন্জস্যতার বহিঃপ্রকাশ । আবার অনেকে সমাজ ও রাষ্ট্রগত সুবিধার দিকে ঝুঁকে গিয়ে বুদ্ধিবৃত্তির আসল সত্তাকে আড়াল করে ফেলেন এবং অতীতের ঐতিহ্যগাঁথা ইতিহাসের দিকে ফিরে তাকাতে চান না !
এধরণের অমনোযোগিতা কারো কাম্য নয় ।
আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দিক-দর্শনের আলোকে সমাজ,দেশপ্রেম ও দেশাত্মবোধক সংস্কৃতি সম্পর্কে আমরা বিস্মৃত থাকতে পারি না ।
কবি এবিএম সালেহ উদ্দীনের সদ্য প্রকাশিত’প্রবন্ধ বিচিত্রা-২’ বইটি
পাঠকের আশাবোধ শতভাগ আশা পূরণ করতে পারবে; তা নয় । তবে,এই বইটি প্রকাশের মধ্যদিয়ে আমাদের কৃতিমান মানুষদের সাংস্কৃতিক মূল্যবোধ ও জীবনের আদর্শ থেকে অনাগত প্রজন্ম এবং আমরা উপকৃত হতে
পারব । বইটি পড়ার মাধ্যমে আমাদের মনোজগতের
অরুদ্ধ দ্বার উন্মোচনের পথ কিছুটা হলেও খুলে যেতে পারে ।
সবদিক বিচার করলে নি:সন্দেহে বলা যায় যে, বইটির আবেদন কখনই ফুরাবে না এবং পাঠক উপকৃত হবেন ।
বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা হাওলাদার প্রকাশনী । ঢাকার জি জি আর্ট প্রেস থেকে উন্নতমানের কাগজে ঝকঝকে ছাপাকৃত গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ,মোস্তাফিজ কারিগর । দামি কাগজের পুস্তানি ও টেকসই বাধাইকৃত বইটির মূল্যঃ ৪০০টা $২০ ডলার । বইটি অমর একুশে বইমেলা এবং নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাবে । এছাড়া রকমারি ডট কম থেকেও সংগ্রহ
করা যাবে ॥

হাকিকুল ইসলাম খোকন
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং
সম্পাদক, বাপস নিউজ ।


More News Of This Category