সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি, বাংলার সংবাদ।

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে শহরের চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ি জেলা সদর ফারিয়া। একই দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য, ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহারবিধি সম্পর্কে চিকিৎসকদের নিয়মিত অবহিত করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বক্তারা আরও বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান রয়েছে।

অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের অবমাননাকরভাবে “দালাল” হিসেবে আখ্যায়িত করা হয়, যা তাদের সামাজিক মর্যাদা ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এসময় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার আহ্বায়ক তিলক বড়ুয়া এবং ম্যানেজার ফোরামের সভাপতি সুধাংশু কুমার বিশ্বাসসহ বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও কার্যকর করতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।


More News Of This Category