রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

চাঁদপুরে দুর্নীতি দমন কমিশন-এর গণশুনানি অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার – ইমরান হক

“স্মার্ট বাংলাদেশে শুনি, উন্নয়নের দীপ্ত সুর / দুর্নীতি মুক্ত রাখবো, ইলিশের বাড়ি চাঁদপুর।” এই প্রতিপাদ্যে বুধবার(১২ জুন) চাঁদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানির উদ্দেশ্য ছিল জনগণের অভিযোগ শোনা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদা ইয়াসমিন, এনডিসি, সচিব, দুর্নীতি দমন কমিশন এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর পক্ষে প্রতিনিধিত্ব করেন জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।

অনুষ্ঠানে চাঁদপুরের সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকগণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জনগণের বিভিন্ন অভিযোগ শুনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জনসচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি।” তিনি আরও জানান, “পুলিশ বিভাগ দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের জন্য দুদক এবং স্থানীয় পুলিশ-প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা জনগণের সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে আরও গণশুনানির আয়োজন করার পরিকল্পনা ঘোষণা করেন।

এই গণশুনানির মাধ্যমে চাঁদপুরে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রেরিত হয়েছে এবং জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের যৌথ প্রচেষ্টায় চাঁদপুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আশা করছেন উপস্থিত জনগণ।

এর আগে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় জনাব খোরশেদা ইয়াসমিন, এনডিসি, সচিব, দুর্নীতি দমন কমিশন মহোদয় চাঁদপুর সার্কিট হাউজে আগমন করলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।


More News Of This Category