সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা, বাংলার সংবাদ ।রূপসায় হীড বাংলাদেশ খুলনা অঞ্চল কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান অনুষ্ঠানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

এর আগে তিনি কুদির বটতলা এলাকায় হীড বাংলাদেশের চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়। তাই মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই তারা মাদক থেকে দূরে থাকবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা সৃষ্টি ছাড়া এই ভয়াবহ ব্যাধি প্রতিরোধ সম্ভব নয়। হীড বাংলাদেশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী সদস্য রোজলীন অর্পিতা সরদার। সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং হীড বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স উপ-পরিচালক আদিত্য কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, হীড বাংলাদেশ ডিরেক্টর এ্যাডমিন এসএম আ: সালাম, হীড বাংলাদেশের রিজোনাল ম্যানেজার রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক রতন কুমার অধিকারী, বাগেরহাট আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, খুলনা, বাগেরহাট ও দাকোপ অঞ্চলের আঞ্চলিক হিসাব রক্ষক মো: আব্দুল্লাহ আল মামুনসহ, শাখা ব্যবস্থাপক প্রশান্ত সাহা সহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এছাড়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, তানভির আহম্মেদ সুমন, খান আলিম হাসান, মাসুদ খান প্রমুখ।

অনুষ্ঠানে মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান পরিবেশন করেন হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে মোট ৭১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।


More News Of This Category