সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

তুরাগে জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ শাহজালাল সুমন,তুরাগ: ঢাকার তুরাগের দলিপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক সুধী সমাবেশ, পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, আলেম-ওলামা, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের খান আবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি নুরু মিয়া, মোতাওয়াল্লি জালাল হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা গোলাম মোস্তফাসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা গোলাম মোস্তফা বলেন, দলিপাড়ায় প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা তুরাগবাসীর জন্য একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামিক বিদ্যাপীঠ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান প্রাথমিক স্তর থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের জন্য যারা শ্রম, অর্থ, জমি ও সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, আমি ২০১৪ সাল থেকে এই মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন পাওয়ার পরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের লোকজন আমাকে সে পদ থেকে সরিয়ে দিয়েছে। ২০২৪ সালের ৫ ই আগস্ট ফ্যাসিবাদ পতনের পর পুনরায় দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন, ছাত্রদের খাবার ও আবাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে বর্তমানে মাদ্রাসার কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।”বক্তারা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি আদর্শ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন খান বলেন, দলিপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মধ্যে বসবাস করছে। সিটি কর্পোরেশনের ট্যাক্সের চাপ এবং রাজউকের পক্ষ থেকে বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে আমরা এই এলাকার সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সদৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করছি।” তিনি আরও বলেন, দলিপাড়া জামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা লেখাপড়া করে মুফতি, হাফেজ, কারী ও মাওলানা হিসেবে দেশ-জাতির কল্যাণে কাজ করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথি ও উপস্থিতিদের সম্মানে খাবারের আয়োজন করা হয়।


More News Of This Category