সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আন্তর্জাতিক মানের ‘ISO’ সনদ অর্জন করলো কালার্স ফুড ইন্ডাস্ট্রি।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

​আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি,দৈনিক বাংলার সংবাদ:

​খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করায় মর্যাদাপূর্ণ ISO Certification অর্জন করেছে দেশের প্রতিশ্রুতিশীল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কালার্স ফুড ইন্ডাস্ট্রি (CFI)।
​সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে আন্তর্জাতিক এই স্বীকৃতি গ্রহণ করেন কালারস ফুড ইন্ডাস্ট্রির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মাসুম রেদোয়ান এবং জেনারেল ম্যানেজার আফজাল হোসেন।
​এই গৌরবময় অর্জনের পেছনে কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার জন্য Marine Inspection & Solutions Ltd. (MISL)-কে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। প্রতিষ্ঠানটির দক্ষ গাইডলাইন এবং প্রফেশনাল সাপোর্টের মাধ্যমেই অত্যন্ত স্বল্প সময়ে এবং সঠিকভাবে এই ISO সনদ অর্জনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
​এই অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মাসুম রেদোয়ান বলেন, “আমরা শুরু থেকেই মানসম্মত পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ছিলাম। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই প্রচেষ্টারই প্রতিফলন।”
​জেনারেল ম্যানেজার আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন আমাদের টিমের কঠোর পরিশ্রমের ফল। এই স্বীকৃতি গ্রাহকের মনে আমাদের ব্র্যান্ডের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। আমাদের টিম, ডিলার এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরও সচেষ্ট থাকব।”
​উল্লেখ্য, কালার্স ফুড ইন্ডাস্ট্রি (CFI) তাদের আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে ইতিমধ্যে বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এই আন্তর্জাতিক সনদ লাভের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি খাদ্য শিল্পে তাদের অবস্থান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।


More News Of This Category