সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline :
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

তারেক মঞ্চ সংগঠনকে বেগবান করতে কেন্দ্রীয় জরুরি সভা অনুষ্ঠিত

Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ শাহজালাল সুমন| ঢাকা বিএনপির আদর্শে বিশ্বাসী সমর্থক ও দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও দলীয় কাঠামোয় যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারেক মঞ্চ”। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সারাদেশে বিস্তৃত করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত ও প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আক্তার-এর সঞ্চালনায়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক। সভা আয়োজন ও সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন। জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, “তারেক মঞ্চ” কেবল একটি সংগঠনের নাম নয়; এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় কিন্তু মূল্যায়নের বাইরে থাকা তৃণমূল ও নিবেদিত নেতাকর্মীদের একটি আশ্রয়স্থল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। সভায় বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত বলেন,দীর্ঘদিন ধরে দলীয় কাঠামোয় স্থায়ীভাবে জায়গা না পাওয়া কিংবা বিভিন্নভাবে মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে ‘তারেক মঞ্চ’-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সক্রিয় থেকেও নানা কারণে অবমূল্যায়নের শিকার হয়েছেন, তাদের জন্য একটি সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে বিএনপির আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ঐক্যবদ্ধ করা হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দেশব্যাপী সমন্বিত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও “তারেক মঞ্চ” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন দুলাল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শেখ আবু মোহাম্মদ কিসলু, সহ-সভাপতি আহসান হাবীব শফিক, সহ সভাপতি আবু হানিফ, সহ সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান, সহ সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু, ক্রিড়া সম্পাদক সুজন আকন্দ, সমাজসেবা সম্পাদক, নুরে আলম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সহ ক্রিড়া সম্পাদক আলী আজম, এরশাদ সরকার, কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিন, মাহবুবুল হাসান, ঝরনা আক্তার, লামিয়া সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ৩১ মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক সভার মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট তারেক রহমান কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও আঞ্চলিক পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করতে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ে “তারেক মঞ্চ”-এর শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


More News Of This Category