সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline :
দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।

লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ ডেস্ক, বাংলার সংবাদ।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা আওয়ামী লীগ নেতার ছেলে মোহাম্মদ হোসেন পাইলটকে (৩৫) গ্রেপ্তার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।

মঙ্গলবার, ৫ মে দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এর আগে সোমবার রাতে উপজেলার মহিষখোচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ হোসেন পাইলট উপজেলার মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নবিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলার মাদক সম্রাট খ্যাত মোহাম্মদ হোসেন পাইলট দীর্ঘদিন ধরে মাদক পাচার করে সারাদেশে সরবরাহ করে আসছে। বিভিন্ন সময় মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।

এরই মধ্যে তার বিরুদ্ধে মাদক আইনে ৭টি মামলা রয়েছে। যার মধ্যে গত ২০১৮ সালের একটি মাদক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আদালতে দণ্ডিত হওয়ার পর থেকে নিজেকে আত্মগোপনে রেখে মাদক ব্যবসা চালিয়ে আসছে পাইলট। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষখোচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category