সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline :
দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জুড়ী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ মাছুম আহমদ
জুড়ী মৌলভীবাজার প্রতিনিধি, বাংলার সংবাদ।

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক মূল্যায়নে তিনি উপজেলার মৎস্য কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত একটি সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মো: মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী, মানিক আহমদ, আবুল কালাম সহ আরো অনেকেই বলেন, আমাদের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় এটা আমাদের জুড়ীর জন্য গর্ব, পোনামাছ শিকার না করার জন্য তিনি নিষেধ প্রদান করেন,

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, মৎস্য কর্মকর্তা ১ম স্থান অর্জন করায় জায়ফরনগর ইউনিয়ন ও জুড়ী উপজেলাবাসির পক্ষ থেকে অভিনন্দন জানান।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর এ সাফল্য অন্য কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


More News Of This Category