সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

‎রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির টেলিটক ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন ‎

Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

‎রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিঃ কে ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি।
‎মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে টেলিটকের জন্য গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ স্পেকট্রাম বরাদ্দ বাস্তব উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত বহন করে। তারা দাবি করেন, টেলিটক দেশের ডিজিটাল অবকাঠামো ও তথ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিষ্ঠানটিকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা দেশের স্বার্থবিরোধী।
‎বক্তারা সরকারের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— টেলিটক ধ্বংসের সব ধরনের চক্রান্ত অবিলম্বে বন্ধ করা, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই পরিকল্পনা নিশ্চিত করা, বকেয়া সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে টেলিটককে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও কার্যকর ব্যবহারে স্বাধীন নিরীক্ষা চালুর দাবি জানানো হয়।
‎মানববন্ধনে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, টেলিটককে দুর্বল বা ধ্বংস করার যেকোনো অপচেষ্টা দেশের ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে। দাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।


More News Of This Category