শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

জুড়ী থানায় পুলিশ চেকপোষ্ট সম্বলিত ৪ টি সাইনবোর্ড দিলেন সাজিদ

Update : বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সড়ক নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ওয়ালমেট ব্র্যান্ডের রুপসী ইলেকট্রিক লিমিটেড, জুড়ী শাখার উদ্যোগে জুড়ী থানা পুলিশের কাছে লোহার তৈরি চারটি বড় পুলিশ চেকপোস্ট সম্বলিত সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কামিনীগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সাইনবোর্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসী ইলেকট্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সেবা সবুজ পাতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী থানার এসআই উস্তার মিয়া ইমন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নাদিম মাহমুদ সেলিম, প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার বজলুর রহমান, শাখা ব্যবস্থাপক জুয়েল রানা, হিসাব কর্মকর্তা হযরত আলী, ফিল্ড সুপারভাইজার রিপন আহমদ ও অপারেশন ম্যানেজার আকরাম হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে মো. সাজিদ হোসাইন বলেন, রুপসী ইলেকট্রিক লিমিটেড ওয়ালমেট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করে অর্জিত লাভের একটি অংশ নিয়মিত মানবসেবায় ব্যয় করে থাকে। বিশেষ করে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পুলিশের কাজে সহায়তার লক্ষ্যে এই সাইনবোর্ড প্রদান একটি ক্ষুদ্র প্রয়াস বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মিনহাজ উদ্দিন বলেন, সমাজে অনেকেই নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন, যা প্রশংসনীয়। মানবসেবার জন্য কোনো পদ বা পদবির প্রয়োজন হয় না, বরং প্রয়োজন ইতিবাচক মানসিকতা। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং রুপসী ইলেকট্রিক লিমিটেডের সার্বিক সফলতা কামনা করেন।

মোঃ মাছুম আহমদ
জুড়ী মৌলভীবাজার
মোবাইল, ০১৭৩৭৪৮০৩৩৫


More News Of This Category