শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Update : বুধবার, ৬ মে, ২০২৬

​মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা চলতি দায়িত্বে) মশিউর রহমান। বক্তব্য রাখেন দুদকের রংপুর উপপরিচালক মো: শাহিন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

​সভায় বক্তারা বলেন, সরকারি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে ১১ মে ভুক্তভোগীরা সরাসরি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারবেন। এই কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category