সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কর্মসৃজনের শ্রমিক দিয়ে মেম্বারের বাড়ির কাজ করানোর অভিযোগ টেকনাফে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (কর্মসৃজন) প্রকল্পের শ্রমিকদের ব্যক্তিগত বাড়ির কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এইচকে আনোয়ারের বাড়ির সামনে নির্মাণাধীন ঘরে ইট-বালি লোড-আনলোডসহ বিভিন্ন কাজে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের নিয়োজিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে ২০২৬ কর্মসৃজন প্রকল্পের মাঝি মুজিব ও সুলতানের নেতৃত্বে প্রায় ৩০ জন শ্রমিক সেখানে কাজ করেন। এছাড়া ৫ মে আরও পাঁচজন শ্রমিককে ওই বাড়ির কাজে নিয়োজিত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগ অনুযায়ী, কাজে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন ইউনুছ, মাহফুজ, নুর হোসাইন, মো. আইয়ুবের ছেলে এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি।

হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, “মেম্বার অনিয়ম করে অনেক প্রকৃত শ্রমিককে বাদ দিয়ে তার আত্মীয়স্বজন ও আওয়ামী ঘরানার লোকজনকে কর্মসৃজন প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন।”

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও হোসাইন আহমদ মেম্বার কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে সড়ক নির্মাণ কাজে অনিয়ম, দলিল জালিয়াতির মামলায় কারাভোগ এবং অসচ্ছলদের চালের কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হোসাইন আহমদ মেম্বারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, “কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত গৃহনির্মাণ বা বাড়ির কাজ করানোর কোনো অনুমতি নেই। বিষয়টি অন্যায়। ইউএনও মহোদয়কে অবহিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


More News Of This Category