রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

যেভাবে বুঝবেন আপনি কত বছর বাঁচবেন

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

আমি আর কতদিন বাঁচবেন?” এমন প্রশ্ন অনেকের মতো হয়তো আপনার মনেও উদয় হয়। এর উত্তর জানতে আপনি নিশ্চয়ই কোনো ডাক্তার কিংবা কোন জ্যোতিষীর কাছে সাহায্য নেয়ার কথা ভাবছেন।কিন্তু এবার আপনাকে এ দুইয়ের কারো কাছেই যেতে হবে না। কত সময় আপনি বাঁচবেন এ প্রশ্নের উত্তর আপনি বাড়িতে বসেই জেনে নিতে পারেন।

ভাবছেন কীভাবে? ব্রাজিলের এক ফিজিশিয়ান ক্লদিও গিল আরাউজো এই বিষয়ে একটি পরীক্ষা আবিষ্কার করেছেন। এই পরীক্ষার জন্য কোন যন্ত্রপাতির প্রয়োজন নেই। দরকার নেই কোনও টাকা-পয়সা’রও।এক্ষেত্রে আপনি ১০ নম্বরের একটি শারীরিক পরীক্ষার জন্য তৈরী হন। ভালো হয়, যদি ঘরে আর একজন আপনার সামনে থাকে।

আপনাকে যা করতে হবে তা হলো- আপনি প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর কোনও হাতের সাহায্য না নিয়ে, কিছু না ধরে হাঁটু গেড়ে বসুন। তারপরই আপনি আবার বসা থেকে উঠে দাঁড়ান। এক্ষেত্রেও আপনাকে কোনো হাতের সাহায্য নেয়া যাবে না। অর্থাৎ কোন কিছু ধরে উঠবেন না।

এভাবে আপনাকে ১০ এর মধ্যে নাম্বার দিতে বলুন আপনার সামনে থাকা লোকটিকে। দুবার এই পরীক্ষা করার পর পাওয়া আপনার পয়েন্ট যদি ৮ এর কম হয়, তাহলে জানবেন যে আপনি আর বড়জোর আর ৬ বছর বাঁচবেন।

তবে, আশার কথা হলো, ক্লদিও গিল এই পরীক্ষাটি করেছেন শুধুমাত্র ৫১ থেকে ৮০ বছর বয়সীদের নিয়ে। আর তিনি ২০০০ জন রোগীর উপর এই পরীক্ষা করার পরই এমন রায় দিয়েছেন। আপনার বয়স যদি ৫০ এর কম হয়, তাহলে যে এই পরীক্ষার ফল মিলবে, এমনটা নাও হতে পারে।


More News Of This Category