সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রামু থেকে ইসলামপুরে পাচারের পথে ১৪০ পিস ইয়াবাসহ আটক ২

কামাল উদ্দিন জয় , কক্সবাজার।

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার হয়েছে। ৩ মে গভীর রাতে বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এস, আই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দরগাহ গেটের বিপরীত পাশে জাগির পাড়া রোডের মুখে চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশী করে। এ সময় একশত চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, তাদের নিকট হতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ রামু থানা এলাকা হতে ক্রয় করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির জন্য আনা হচ্ছিল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। সাদ্দাম হোসেন (৩২), পিতা- আবুল কাসেম, সাং- ধর্মেরছড়া, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। দেলোয়ার হোসেন (৪২), পিতা- আব্দু সোবহান, সাং- পশ্চিম বামনকাটা, ৮নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আসামীদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় একটি মামলা অজু করা হয়েছে। যার নং-৪, তারিখ- ৩/৫/২৬ খ্রিঃ, ধারা- ৩৬ (১) সারণীর ১০ (ক)/৪১। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ প্রক্রিয়াধীন রয়েছে।

থানার ওসি আরো জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।”

অপরাধ দমনে এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করেছেন থানার এ কর্মকর্তা।


More News Of This Category