রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline :
সাংবাদিককে হত্যা হুমকির ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটায় করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীনকে সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ্র বিরুদ্ধে তদন্ত করতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— গাইবান্ধা সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোছা. রাবেয়া বেগম। সাংবাদিককে হুমকির ঘটনায় ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি জেনারেল ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় হুমকির একটি অডিও ক্লিপ ভাইরাল হলে স্থানীয় সাংবাদিক মহল সহ বিভিন্ন সচেতন মহল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। পরে বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে খবর প্রকাশ হলে প্রথমে জেলা ও পরে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি নজরে আসে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর। এমনটি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী লহ্মণ কুমার দাস। প্রসঙ্গত, সম্প্রতি কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আলম’র বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের অনুপস্থিতির অভিযোগ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রাথমিক বিদ্যালয়ে দ্বৈত ভর্তি সহ নানাবিধ অনিয়মের বিষয়ে তথ্যাদি সাংবাদিকের হাতে এলে দৈনিক করতোয়া সাংবাদিক জয়নুল আবেদন ঐসব অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে সাঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহেশ শাফীকে মুঠোফোনে খুদে বার্তায় আহ্বান জানান। বিষয়টি ঐ প্রধান শিক্ষক জানতে পারায় গত ২৭ এপ্রিল সোমবার বিকেলে ক্ষীপ্ত হয়ে সাংবাদিক জয়নুল আবেদীনকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

Update : রবিবার, ৩ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ-০৬ ফুলবাড়িয়া আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক গণ পরিষদ নির্বাচিত সদস্য বিশিষ্ট আইনজীবী এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ ২রা মে শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা ধানমন্ডিস্থ জাপান- বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা থাকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮বছর।তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত এমপি মুছলেম উদ্দিন ১৯৭০ সালে গণ পরিষদ সদস্য নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৮৬, ১৯৯৬,২০০৮,২০১৪,২০১৮, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর খবরটি উনার ছেলে এড. ইমদাদুল হক সেলিম নিশ্চিত করেছেন।

মরহুমের জানাযা নামাজ আগামীকাল ৩মে রবিবার সকাল ১০ঘটিকায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩ঘটিকায় ফুলবাড়িয়া হাইস্কুল মাঠে এবং আলহাজ্ব মোঃ মুছলেম উদ্দিন এতিমখানা মাঠে বিকাল ৫ঘটিকায় জানাযা শেষে উপজেলার নিউগি কুশমাইল নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

More News Of This Category