সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

দেবিদ্বারে পৃথক ২ ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত।

Update : সোমবার, ১০ জুন, ২০২৪

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শকে ২ জন নিহত হয়েছেন।
ঘটনা দু’টি ঘটে সোমবার (১০ জুন) বিকেল ৩টায় দেবিদ্বার পৌর এলাকার হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ৬ তলা ভবনে। অপর ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৬টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি পুকুরে।
স্থানীয়রা জানান, কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ভবনের ৪ তলায় রসিতে বেঁধে রড উঠাতে যেয়ে বৈদ্যুতিক মেইন লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) নিহত হন। এসময় অপর দুই শ্রমিক সাকিল(৩০) ও সাগর(৩৪) আহত হয়েছেন।
নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) মুরাদনগর উপজেলার টনকী সোনারামপুর গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবিদ্বার চান্দিনা রোডে ইমরান হোসেনের বাসায় ভাড়াটে হিসেবে গত দু’বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অপর আহতরা হলেন, বরিশাল জেলার মো. সাকিল (৩০) ও দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের সাগর (৩৪)।
অপর ঘটনায় নিহত নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।
জানা যায়, দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে এসে পাশবর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষনিক তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে মারা যান।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হবে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।অপর ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।


More News Of This Category