শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজাপুরে এক-ই প্রতিষ্ঠানে ৪১ বছর ৪ মাস ০১দিন কর্মজীবন শেষ করে অবসর নিলেন “আমল”

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী মোঃ আলম খলিফা, বিগত ০১ জানুয়ারী ১৯৮৫ ইং তারিখ হইতে ০১ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার এপর্যন্ত এক-ই প্রতিষ্ঠানে ৪১ বছর ০৪ মাস ০১ দিন অতি সুনাম ও দক্ষতার সাথে দায়ীত্ব পালন শেষ করে অবসর গ্রহণ করেন। আলমের এই দীর্ঘ কর্মজীবনের শেষদিন ০১ মার্চ শুক্রবার হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দিন বাচ্চু-সহ সকল শিক্ষক কর্মচারীরা একমত হইয়া ৩০ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অ-আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান চত্বরে সাময়ীক ভাবে বিদায় শুভেচ্ছা জানান।
এসময়ে প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক- কর্মচারীরা বলেন যে, আলম দীর্ঘ চাকুরী জীবনে কোনদিন অন্যায়-অনিয়ম ও অপরাধ মূলক কর্মকাণ্ড করছে মর্মে আমাদের জানা নাই। তাছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট আমল ছিলো খুবই প্রিয় ও বিশ্বস্ত মানুষ। এছাড়াও আলম নির্ধারিত ডিউটির বাহিরেও প্রতিষ্ঠানের উন্নতি ও উন্নয়নের সার্থে নিরলস ভাবে অতিরিক্ত কর্মকরে আসছে পুরো কর্মজীবন। আমরা সকলে মিলে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মোঃ আলম খলিফাকে আনুষ্ঠানিকভাবে কর্মজীবন থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করিব ইনশাল্লাহ। আমরা সকলে আলমের সুন্দর ও সুস্থ জীবন কামনা করি।


More News Of This Category