সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আব্দুল মোকলিসের মৃত্যুতে রেমিট্যান্স যুদ্ধা সংসদের শোক
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ“দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদের নেতা যুক্তরাজ্যের নিউক্যাসেল ও নর্থইস্ট প্রবাসী সিলেটের জালালপুর গ্রামের কৃতী সন্তান আব্দুল মোকলিস গত শনিবার,২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহবায়ক এডভোকেট এএনএম ঈসা(লন্ডন)ও সদস্য সচিব এমএ রউফ(কাতার)সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।খবর আইবিএননিউজ ।
মরহুমের নামাজের জানাজা শেষে ওয়েষ্ট রোড সেমিটারীতে সমাহিত করা হয় ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মোকলিসের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি একজন সম্মানিত ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর অবদান ও স্মৃতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন—আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, তাঁর কবর প্রশস্ত করেন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।
এছাড়াও দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মরহুমের জন্য দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয় ।এছাড়াও শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল, যুক্তরাজ্য শাখার
সভাপতি কাপ্তান মিয়া ও সাধারণ সম্পাদক
কবির আহমেদ মাসুম।


More News Of This Category