রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline :

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গজারিয়ায় স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত।

মোঃদুলাল সরকার গজারিয়া মুন্সিগঞ্জ কিশোর গ্যাং, মোবাইল, মাদক, ইভটিজিং থেকে তরুণ সমাজ কে দূরে রাখার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৮ শে মার্চ শুরু হয়ে এক মাস ব্যাপি ডিগবল টুর্নামেন্টের আজ শনিবার ২৮ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ভবেরচর উদীয়মান তরুণ সংঘের আয়োজনে স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আজকের ফাইনাল ম্যাচে চর বাউশিয়া মধ্যমকান্দি একাদশ কে ১-০ গোলে পরাজিত করে করিম খাঁ একাদশ বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়।

এসময় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিলের সঞ্চালনায় ও ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী খাঁনের সভাপতিত্বে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপি আহৃবায়ক কমিটির সদস্য ও আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ পরান খাঁন, অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল আউয়াল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের আহৃবায়ক কমিটির সদস্য শাহিন খাঁন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহৃবায়ক হারুনুর রশীদ হারুন প্রধান, গজারিয়া উপজেলা ছাত্রদলে যুগ্ম আহৃবায়ক হানিফ প্রধান সাদ্দাম, ভবেরচর ৩নং ওর্য়াড বিএনপি সভাপতি কাইয়ুম সরকার, গজারিয়া উপজেলা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম টুটুল, ভবেরচর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিফ সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি শাহ পরান খাঁন বলেন ভবেরচর উদীয়মান তরুণ সংঘ বরাবরের ন্যায় এবছরও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি এমন আয়োজন কে সাধুবাদ জানাই এবং যুব সমাজ ও শিক্ষার্থীরা খেলাধুলা সব সময় সক্রিয় থাকুক আমি এমনটাই প্রত্যাশা করি।

এসময় খেলার আয়োজক ভবেরচর উদীয়মান তরুণ সংঘ স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের আহৃবায়ক রাইসুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।


More News Of This Category