সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক গৃহবধূ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে (২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর উপরে থাকা রেল-সেতুর লাইনে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী ও ফুরকান ভুঁইয়া তাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে নিয়ে চিত্রে নদীর রেল-সেতুর লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম নামে ওই গৃহবধূ নারী। এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এতে তার কোলে থাকা ছেলে ফুরকান ভুঁইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে যান। পরে আহত শিশুটিকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, ওই নারী ও শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে। অপরদিকে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত
নড়াইল সদর উপজেলায় অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো.জামিরুল খাঁ উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ এর ছেলে। তিনি পেশায় নসিমন চালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নসিমন চালক জামিরুল খাঁ নামে ওই ব্যক্তি সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে তার চালিত নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি নড়াইল থেকে।


More News Of This Category