বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন।

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: 

   বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনটির পথচলা শুরু হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে। বিশেষভাবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান-এর রাজনৈতিক নির্দেশনা ও অনুপ্রেরণায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন,জনাব   রুহুল কবির রিজভী-মহোদয়ের তত্ত্বাবধানে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে।

এছাড়াও সংগঠনের সমন্বয় কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করেন কেন্দ্রীয় সমন্বয়ক আরিফুর রহমান তুষার, যার নেতৃত্বে সারাদেশে মোটরযান চালকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে।
আত্মপ্রকাশ ও কার্যক্রম:
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে, রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংগঠনটির আহবায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক, জনাব সঞ্জয় দি রিপন এবং সদস্য সচিব এর ভূমিকায় আছেন, মোঃ মাহমুদ হোসেন এফসিএমএ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
এই পেশাজীবী সংগঠনের মূল লক্ষ্যসমূহ হলোঃ
মোটরযান চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা
পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ।

সামাজিক মর্যাদা বৃদ্ধি:
শ্রমিকদের কল্যাণ ও ঐক্য সুসংহত করা
বর্তমান প্রেক্ষাপটে, দেশের মোটরযান শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সংগঠিত করার লক্ষ্যে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সাংগঠনিক বিস্তৃতি:
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর শাখার এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যোগাযোগ ও সংযুক্তি:
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে এবং যুক্ত হতে আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।
www.bjmcd.org


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category