প্রকাশক ও সম্পাদক দৈনিক বাংলা সংবাদ।
* মোঃ আবুল হাসেম-প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ এবং চেয়ারম্যান, স্মার্ট বাজার লিমিটেড ও ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিল-গভীর দুঃখ ও অনুশোচনার সাথে আমার বক্তব্য তুলে ধরছি।
প্রথমত, আমি স্বীকার করছি যে মোঃ সাব্বির হোসেনের কাছ থেকে বিভিন্ন খাতে অর্থ গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে-ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের পরিচালক পদ বাবদ ৫০,০০০ টাকা, স্মার্ট বাজার লিমিটেডের শেয়ার বাবদ ৫,০০,০০০ টাকা, দৈনিক বাংলার সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক পদ বাবদ ১,৫০,০০০ টাকা, পত্রিকা প্রিন্টিং বাবদ ১০,০০০ টাকা এবং জামালপুরে পণ্য ডেলিভারির জন্য ৫০,০০০ টাকা। এছাড়াও, বিভিন্ন সময়ে তিনি আমাকে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করেছেন।
দ্বিতীয়ত, আমি সকলের কাছে স্পষ্টভাবে স্বীকার করছি যে আমার কোনো প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন নেই। দীর্ঘদিন ধরে আমি অনেক মানুষের কাছে মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেছি, যা ছিল সম্পূর্ণভাবে আমার ভুল এবং অন্যায়। তৃতীয়ত, আমি মোঃ সাব্বির হোসেনসহ সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, গ্রহণকৃত সকল অর্থ যত দ্রুত সম্ভব পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবো।
সবশেষে, সাব্বির হোসেনের অবদান, সহানুভূতি ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে এমন ভুল আর কখনোই করবো না-এটাই আমার দৃঢ় অঙ্গীকার।
ধন্যবাদান্তে, মোঃ আবুল হাসেম প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ চেয়ারম্যান, স্মার্ট বাজার লিমিটেড চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিল
মোবাইল +৮৮০১৮৮৪৫৫৩৪১