শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

বগুড়ায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বগুড়ায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায়।

মহাসড়কের পাশে বসবাসকারী মাহাবুব রশিদ বলেন, সকালের ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে ছিন্নভিন্ন ওই লাশ দেখতে পাই। একজন বৃদ্ধ পাগলী এই রাস্তায় চলাচল করতো। আমরা ধারনা করছি সেই হবে। মনে হয় রাতের কোনো একসময় গাড়ির চাপায় সে নিহত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে এএসআই গনেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category