শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস।

Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এস. এম. মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মো. মমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, বিএনপির সাবেক বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোতলেবুর রহমান মঞ্জু, উপজেলা আইসিটি কর্মকর্তা ভাগ্যবন্ধু রায় এবং উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক রাশেদুজ্জামান। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান মেলা। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, নবায়নযোগ্য জ্বালানি এবং রোবোটিক্সভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করে। তাদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী প্রয়োগ এবং ভবিষ্যৎমুখী ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা, বিশ্লেষণী দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে এস. এম. মেহেদী হাসান বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। উদ্ভাবনী চিন্তাশক্তি ও সৃজনশীলতাই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি।”

দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আগামীকাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।


More News Of This Category