শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে দুই বখাটে গ্রেফতার।

Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোহনগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে দুই বখাটে গ্রেফতার

•মোঃ আরিফুল ইসলাম মুরাদ, বাংলার সংবাদ।

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি লেকপাড়ের গোডাউন মোড় এলাকায় আজ বুধবার (১৫ই এপ্রিল-২৬) বিকাল সাড়ে চার ঘটিকায় এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনিষা রহমান কলেজ শেষে বাসায় ফেরার পথে প্রায় সময়ই কয়েকজন বখাটে উত্যক্ত করতো। এ ব্যাপারে মনিষা রহমান তার অভিভাবকদের জানালে তার অভিভাবক বিষয়টি থানা প্রশাসনকে অবগত করেন।

প্রতিদিনের মতো আজ বিকেলে কলেজ থেকে ফেরার পথে গোডাউন মোড় শিয়ালজানি খালপাড় সেতুতে আজও তাকে অশালীন ভাষায় টিজ করে বখাটেরা। সাথে সাথে থানায় কল করে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুল ইসলাম হারুন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

মোহনগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ১ নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, “ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। দন্ডিতদের আগামীকাল সকালে যথাযথ আইনগত প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category