শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর বড় মাঠ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়। দিনাজপুর সাইক্লিং একাডেমীর আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমীর সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সদস্য রিয়াদ মাহামুদ ইসলাম।
এটি দিনাজপুরে সাইক্লিং একাডেমীর উদ্যোগে আয়োজিত প্রথম সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়—স্কুল ছাত্রী (৫ কিমি), উন্মুক্ত ছাত্রী (১০ কিমি), স্কুল ছাত্র (১৫ কিমি) এবং উন্মুক্ত ছাত্র (২০ কিমি)। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে দিনাজপুর সাইক্লিং একাডেমীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের স্কাউট সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


More News Of This Category