শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক পুরস্কার বিতরণী, হাজী মোহাম্মদ দানেশ শিক্ষাবৃত্তি প্রদান এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, এমএনডিএফ-এর নির্বাহী পরিচালক ও কনফিয়ার ইটালি লিঃ-এর চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রশিদ মিলন এবং বিদ্যালয়ের পরিচালক মাহাবুব আল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, ২১শে পদকপ্রাপ্ত শিল্পানুরাগী এবং এমএনডিএফ ও কনফিয়ার ইন্টারন্যাশনাল লিঃ-এর প্রধান উপদেষ্টা বেগম মেহেরুন নেছা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


More News Of This Category